Sylhet Today 24 PRINT

‘সিতারা বেকারির ভেতর যেন একটা ডাস্টবিন’

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০১৯

সিতারা বেকারির ভেতরে বাথরুমের আশপাশ যেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ডাস্টবিন। আর এসবের পাশে নোংরা পরিবেশে ঘরের মেঝেতে রাখা হয়েছে উৎপাদিত খাদ্যপণ্য। খাবারে তেলাপোকা, মশা-মাছি, পোকামাকড় পড়ছে।’

কথাগুলো বলছিলেন, ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ। তার নেতৃত্বেই সোমবার (৪ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন সিতারা বেকারিতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট অফিস। এ সময় বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে সরকারের এ অধিদপ্তরটি।

এ অভিযান শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘বেকারির ভেতরের এমন অস্বাস্থ্যকর পরিবেশের জন্য প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা ও নোটিশ করা হয়েছে। পরিবেশ পরিবর্তন না করলে পরবর্তী অভিযানে বেকারি সিলগালা করে দেওয়া হবে।’

বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলা এ অভিযানকালে রোগাক্রান্ত সবজি, পোড়া তেলের ব্যবহার ও অপরিচ্ছন্নতার কারণে ওই এলাকার শামীম রেস্টুরেন্টকে ৬ হাজার এবং মেয়াদোত্তীর্ণ দই রাখার অপরাধে চেইন সুপার শপ রাজমহলের বাবনা শাখাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.