Sylhet Today 24 PRINT

কানাইঘাটে গরুর অবৈধ হাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০১৯

ভারতের সীমান্তবর্তী সিলেটের কানাইঘাটে সড়কের বাজার এলাকায় গরুর অবৈধ হাট উচ্ছেদ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) ওই হাটে পুলিশ অভিযান চালিয়ে গরু বের করে দেয় বলে সোমবার (৪ নভেম্বর)  সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা ও মিডিয়া অফিসার) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, চোরাই গরু বিক্রির অভিযোগে বাজারটি উচ্ছেদ করা হয়েছে। যদিও উচ্ছেদের এখতিয়ার পুলিশ রাখে না, এটা উপজেলা প্রশাসনের কাজ। কিন্তু চোরাই গরু বিক্রির কারণে অপবাদ পুলিশের উপর আসছে। আর দুর্নাম রাখতে চাই না, তাই বাজার উচ্ছেদ করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.