Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে রোপা আমন ধানের আনুষ্ঠানিক নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিগঞ্জের হিলালপুর গ্রামে এ শস্য কর্তন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার ক্রপস উইং পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শাহজাহান, উপ-সহকারী আরিফুল আলম, প্রদীপ চন্দ্র, পরিসংখ্যান বিভাগের জেএসএ তানজিলুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন। এসময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.