Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে কমিউনিটি হেলথ ওয়ার্কার প্রকল্পের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জে বাংলাদেশ জিএসকে এবং কেয়ার, বাংলাদেশ স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে জেলার সীমান্তবর্তী এলাকায় সিএইচডব্লিউ কমিউনিটি হেলথ ওয়ার্কার প্রকল্পের সম্প্রসারিত সিএইচডি ইনিশিয়েটিভ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে স্থানীয় সার্কিট হাউজের বল রুমে উদ্বোধনী অনুস্থানে প্রকল্পের অংশীদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন অংশনেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. সাজেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডেবেলপিং কানিট্রস এশিয়া ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আফ্রিকা, গ্ল্যাক্সো স্মিথক্লাইন(জিএসকে) এর ভাইস প্রেসিডেন্ট রামিল বারডেন, কেয়ার ইন্টারন্যাশনাল ইউকে এর সিইও লোরি লি, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা এর উপ পরিচালক মো. মোজাম্মেল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুনামগঞ্জে এই প্রকল্পের আওতায় ১০টি উপজেলায় কর্যক্রম পরিচালিত হচ্ছে। আজ থেকে আরো একটি উপজেলায় সম্প্রসারিত হয়ে সারা জেলা এই প্রকল্পের আওতায় চলে আসবে। এই প্রকল্পে ৩০০ প্রশিক্ষিত ধাত্রী ৩৭০০ কমিউনিটি স্বাস্থকর্মী তৈরী হবে যারা ২৫ লাখ লোকের কাছে স্বাস্থসেবা পৌছে দেবে। এই উদ্যোগে জিএসকে তার অর্জিত মুনাফার ২০ শতাংশ স্থানীয় স্বাস্থ্য খাতের উন্নয়নে পুন বিনিয়োগ করে। এই প্রকল্প আরো আগেই এই ভাটির জনপদে শুরু করা দরকার ছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.