Sylhet Today 24 PRINT

শামীমাবাদে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০১৯

সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর আহমেদ শাহিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ৯টার দিকে শামীমাবাদ এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহীন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া বড়বাড়ির মো. আব্দুল হাইর ছেলে। কোতোয়ালি থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি নাহিদ হাসানসহ এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.