Sylhet Today 24 PRINT

সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান আর নেই।

আজ  বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় তিনি নগরীর সাগরদিঘির পাড়স্থ বাসায় মৃত্যুবরণ করেন।

নিঃসন্তান সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীর ক্যান্সারে ভূগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। গত কয়েকদিন থেকে তার অবস্থার অবনতি ঘটছিল।

বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গনে তার জানাজা শেষে মাজার করবস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী , এছাড়া সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টায় আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আনা হবে বলে জানান তিনি। 

আবদুজ জহির চৌধুরী সুফিয়ান ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। অসুস্থ হওয়র পর থেকে তিনি রাজনৈতিক কর্মকান্ড থেকে কিছুটা দূরে সরে যান।

জহির চৌধুরী সুফিয়ান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট শাখার সভাপতিরও দায়িত্বে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.