Sylhet Today 24 PRINT

শমশেরনগর চা বাগান থেকে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে শমশেরনগর চা বাগানের ইয়াকুব মেম্বারের দোকানের সামন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার শিংরাউলী গ্রামে মৃত রনবীর পাল এর ছেলে রামকৃঞ্চ পাল (৩৫) ও মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে জনি আহমদ (৩০)। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিজেদের সাংবাদিক ও সরকারি অফিসে চাকুরী করে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.