Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে গাড়ি চাপায় মেছোবাঘের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসা একটি মেছোবাঘের গাড়ি চাপায় মৃত্যু হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬নং আশীদ্রোণ ইউনিয়নের বট তলা বিলাসেরপাড় এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে মেছোবাঘটি গাড়ি চাপায় মারা যায়।

দুর্ঘটনার পর থেকে বাঘটি রাস্তায় পড়ে থাকলেও কেউ উদ্ধারে এগিয়ে আসেনি বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক রাজদীপ জানান, হাওরে ও বনে-জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বাসস্থানের অভাবে এসব প্রাণি ক্রমশ লোকালয়ে চলে আসছে। ফলে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে নানা বন্যপ্রাণী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.