Sylhet Today 24 PRINT

নগরীর পাঠানটুলা থেকে ১৯ শিবিরকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট নগরীর পাঠানটুলা এলাকার পনিটুলা থেকে ১৯ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৫ টায় পনিটুলা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করে কতোয়ালি থানা পুলিশ।

আটককৃতরা সকলেই শাহজালাল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। পনিটুলার 'হিলফুল ফজল' নামের একটি বাসায় মেস করে থাকতো তারা।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। তাদের কতোয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.