Sylhet Today 24 PRINT

শাহ আরফিন টিলায় অভিযান, ৩০ লক্ষ টাকার মালামাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ-আরফিন টিলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্রাস্কফোর্স। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মালামালের মধ্যে ১৭ টি শ্যালো মেশিন, ৬ টি ট্রাক্টর, ৪ হাজার ফুট পাইপ, ৫ শত লিটার তেলসহ অবৈধ ভাবে পাথর উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি রয়েছে।

অভিযানের সময় ট্রাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়, পরে টিলায় স্থাপিত মেশিন, পাইপ ও আনুষঙ্গিক মালামাল ভেঙ্গে পুড়িয়ে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে চলা অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবিসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, পরিবেশ বিধ্বংসী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.