বড়লেখা প্রতিনিধি | ০৯ সেপ্টেম্বর, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখায় ৩দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠানে ২০ জন স্টল দাতাদেরকে সনদপত্র প্রদান করা হয়েছে।
মঙ্গলবার মেলার শেষ দিন বিকেলে প্রধান অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) শারমিন সুলতানা ষ্টল দাতাদের হাতে সনদপত্র তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে ইনফো সরকার টেকনিশিয়ান সাইফুল ইসলাম অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আশরাফুল আলম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। এদিকে মেলায় অংশগ্রহণকারী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পর্যায়ে নিজ বাহাদুরপুর ইউনিয়ন, শিক্ষা কর্ণারে যৌথভাবে ২টি কলেজ ও উদ্ভাবনী পর্যায়ে স্মার্ট সোলারকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।