Sylhet Today 24 PRINT

নগরী থেকে আইনজীবীর ছেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০১৯

সিলেট নগরীর চালিবন্দর এলাকা থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রের নাম অঞ্জনাভ শ্যাম পিয়াল (১৫)।

বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৫০৮, ০৭/১১/১৯) করেছেন নিখোঁজ পিয়ালের বাবা অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পী।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার পর থেকে চালিবন্দর সমতা-৪৬ নম্বর বাসা থেকে অঞ্জনাভ শ্যাম পিয়ালকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাড়া, প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ অঞ্জনাভ শ্যাম পিয়ালের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। দেহ মোটা আকৃতির এবং সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের সময় তার পরনে ছিল পেস্ট কালারের গেঞ্জি, জিনসের প্যান্ট ও পায়ে নীল রংয়ের জুতা।

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকলে পিয়ালের বাবা অরূপ শ্যাম বাপ্পীর মোবাইলে (০১৭১১-৮১৩৮৪৬) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.