Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার থেকে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মৌলভীবাজারের সদর থানার সরকার বাজার থেকে হারুন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হারুন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার  সরকার বাজার (বাদে ফতেপুর) গ্রামের মৃত মাওলানা নুরুল হক ছেলে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হারুন মিয়ার নামে হবিগঞ্জের মাধবপুর থানার গত ৭ নভেম্বর’ তারিখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪০ ধারায় মামলা (নং ১২) রয়েছে এবং এই মামলায় সে এজাহারভুক্ত পলাতক আসামী বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গ্রপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.