Sylhet Today 24 PRINT

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০১৯

উন্নয়ন কাজের জন্য আজ শনিবার (৯ নভেম্বর) সিলেটের কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিউবো ১১ কেভি শিববাড়ি ফিডারের আওতাধীন খোজারখলা, বঙ্গবীর রোড, বারখলা, কায়স্থরাইল, বাইপাস রোড, গালিমপুর, মোমিনখলা, শিববাড়ি, মেনিখলা, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়াসহ কয়েকটি এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.