Sylhet Today 24 PRINT

মাধবপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মাধবপুর প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে রতনপুর-ছাতিয়াইন সড়কে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন- বি বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার উড়িয়াইন গ্রামের নয়াবাসী সরকারের ছেলে রনজিত সরকার (৩২)। শনিবার (৯ নভেম্বর) বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, রতনপুর-ছাতিয়াইন সড়কের মাঝামাঝি গ্লোরি কোম্পানীর সামনে একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা রনজিত সরকার নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে মাধবপুর হাসপাতালে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.