Sylhet Today 24 PRINT

কানাইঘাটে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

কানাইঘাট প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৯

সিলেটের কানাইঘাট বড়চতুল ইউপির মালিগ্রামে সড়ক দুর্ঘটনায় মশাহিদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

জানা যায়, শনিবার রাত পৌনে ৮টার দিকে কানাইঘাট-দরবস্ত সড়কের মালিগ্রাম স্ট্যান্ড এলাকায় কানাইঘাটমুখী একটি পিককাপ গাড়ি বড়চতুল ইউপির মালিগ্রামের মৃত মখাই মিয়ার পুত্র মশাহিদ আলীকে ধাক্কা দিলে তিনি রাস্তার মাঝে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশ্ববর্তী ধান ক্ষেতের মধ্যে পড়ে যায়। সেখান থেকে পিকআপ চালক স্থানীয় রায়পুর গ্রামের দিলদার হোসেন (২৫)কে স্থানীয় লোকজন আটক করেন। বৃদ্ধ মুশাহিদ আলীকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকগণ তাঁকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালে রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে চালক দিলদার হোসেনকে আটক করেন।  পিকআপটিও পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। স্থানীয়রা জানিয়েছেন, চালক দিলদার বেপরোয়াভাবে পিকআপ চালাচ্ছিলেন। মুশাহিদ আলী একটি অটোরিক্সা থেকে নামার সময় পিকআপটি তাঁকে স্বজোরে ধাক্কা দিলে তিনি রক্তাক্ত গুরুতর আহত হন।

থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন, দুর্ঘটনায় এক জনের মৃত্যুর ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.