Sylhet Today 24 PRINT

আমুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি বদরুল, কামরান সাধারণ সম্পাদক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। রোববার (১০ নভেম্বর) রাত ৯টায় কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।

কাউন্সিলে সভাপতি পদে আওয়ামী লীগ নেতা বদরুল হক ও সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা ইউপি সদস্য কামরান হোসেন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী সভাপতি বদরুল হক পেয়েছেন ১২৬টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম উদ্দিন পেয়েছেন ১৫টি ও মুক্তিযোদ্ধা তেরা মিয়া পেয়েছেন ১৩টি ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী কামরান হোসেন পেয়েছেন ৯২ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা শেখ জালাল সিদ্দিকী ৪০ টি ও নাজিম লস্কর পেয়েছে ২৯ টি ভোট।

কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূনুল ইসলাম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, শ্রম বিষয়ক সম্পাদক সরফ উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান জিলু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, যুবলীগ নেতা, ইউপি সদস্য তারেক আহমদ, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, ফজলুর রহমান জসিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী ও খায়রুল হক, সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল, আওয়ামী লীগ নেতা রুমেল সিরাজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.