Sylhet Today 24 PRINT

ইমজার নতুন সভাপতি বুলবুল, সাঃসম্পাদক শিহাব

ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা)"র অষ্টম বার্ষিক সম্মেলনে সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০১৫


ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র ২০১৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার রাতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে বার্ষিক সাধারণ সভা শেষে কাউন্সিলের মাধ্যমে ২০১৫ সালের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এনটিভি’র ব্যুরো প্রধান ময়নুল হক বুলবুলকে সভাপতি, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাবকে সাধারণ সম্পাদক ও এসএ টিভি’র ক্যামেরাপার্সন শ্যামানন্দ শ্যামলকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি যমুনা টিভি’র ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, সহ-সভাপতি বাংলা টিভি ইউকে’র ক্যামেরাপার্সন এস আলম আলমগীর, সহ-সাধারণ সম্পাদক চ্যানেল এস’র সজল ছত্রী, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, ক্রীড়া সম্পাদক মারুফ আহমদ, কমিটির সদস্যরা হলেন-দেশ টিভির বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধূরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ ও মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম।

নির্বাচন পরিচালনা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সামিউল হক, সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেড (এসসিএস) এর এমডি এডভোকেট জুনেল আহমদ ও ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ। তাদের সহযোগিতা করেন যমুনা টিভির ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.