Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে র‍্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০১৯

সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার মুকাম মসজিদের পাশ থেকে তাকে আটক করে র‍্যাবের সদর কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি দল।

সোমবার (১১ নভেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার মহিদপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র আব্দুস শুকুর (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুস শুকুর (২৫) জকিগঞ্জ থানার মামলা নং ১১/১৪, ধারা: ৩২৩/৩০২/৩৪ পেনাল কোর্ডের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

তাকে গ্রেপ্তারের পর বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব-৯।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.