Sylhet Today 24 PRINT

৪ টায় জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১০ সেপ্টেম্বর, ২০১৫

২৪ ঘন্টার মধ্যে অর্থমন্ত্রীকে ক্ষমা চাইতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যই সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী। আজ বিকেল ৪ টায় জরুরী সংবাদ সম্মেলন আহ্বান করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট সার্কিট হাউসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী।

বিশ্বিবদ্যালয় শিক্ষকদের জন্য ঘোষিত বেতন কাঠামোর বিরোধীতা করে শিক্ষকদের চলমান আন্দোলনের সমালোচনা করে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, 'দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছেন। তাঁদের কর্মবিরতির কোনো যুক্তি নেই। তাঁরা জানেনই না যে নতুন বেতনকাঠামোতে তাঁদের জন্য কী আছে, কী নেই।'

অর্থমন্ত্রীর এই মন্তব্যে ক্ষোভ দেখা দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অর্থমন্ত্রীর বক্তব্যের বিরোধীতা করে কর্মবিরতিও পালন করেন। বিশ্ববিদ্যলয় শিক্ষক সমিতি অর্থমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়।

এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‌ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। গতকাল ঢাকায় একটি আন্দোলন কর্মসূচী চলাকালে পুলিশ গুলি চালাকালে আজ এ আন্দোলন নতুন মোড় নেয়।

এ অবস্থায় আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.