হবিগঞ্জ প্রতিনিধি | ১০ সেপ্টেম্বর, ২০১৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। জেলার বানিয়াচংয়ের বাগহাতা হাওরে বুধবার বিকেলে মনোমুগ্ধকর এ নৌকা বাইচ প্রতিযোগিতায় হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ৩টি উপজেলার ৬টি নৌকা অংশ নেয়।
ভাটি বাংলার মানুষের মাঝে এ প্রতিযোগিতায় অনন্য অনাবিল আনন্দের জোয়ার বয়ে যায়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জের নিকলি উপজেলার আবু তাহেরের নৌকা ও রানারআপ হয় বানিয়াচংয়ের তুলারাই গ্রামের সাধু বাবুর নৌকা। এ নৌকাবাইচ উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে হাজার মানুষ জড়ো হন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান।