Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে গাঁজাসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক |  ১২ নভেম্বর, ২০১৯

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ নুর মোহাম্মদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। এসময় তার কাছ থেকে পৌনে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) রাতে বিশ্বম্ভরপুর উপজেলার গৌরারং ইউনিয়নের কুতুবপুর পয়েন্টস্থ সুনামগঞ্জ কাচিরগতি বিশ্বম্ভপুর সড়কের আব্দুজ জহুর সেতুর টোল বুথের কাছ থেকে তাকে আটক করে র‍্যাবের সুনামগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল।

মঙ্গলবার (১২ নভেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯।

গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ দক্ষিণ সুনামগঞ্জের পাগলার শত্রুমর্দন গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে চলা এ অভিযানে বিশ্বম্ভরপুর উপজেলার গৌরারং ইউনিয়নের কুতুবপুর পয়েন্টস্থ সুনামগঞ্জ কাচিরগতি বিশ্বম্ভপুর সড়কের আব্দুজ জহুর সেতুর টোল বুথের কাছ থেকে নুর মোহাম্মদ নামে পেশাদার এক মাদক ব্যবসায়ীকে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৩৩০ টাকাসহ আটক করা হয়।

তাকে আটকের পর উদ্ধারকৃত আলামতসহ সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব-৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.