Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩ ইউপি সদস্যের শপথ

মাধবপুর প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন পরিষদ উপ-নিবার্চনে বিজয়ী ৩ ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন।

আজ (বুধবার)  বিকেলে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ শপথ বাক্য পাঠ করান। তারা হলেন উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত মোঃ সাদেক মিয়া একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত আক্তার মিয়া ও ধর্মঘর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে নির্বাচিত শফিকুল ইসলাম। গত ১৪ অক্টোবর এই তিন টি ওয়ার্ডে  উপ- নির্বাচন অনুষ্টিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.