Sylhet Today 24 PRINT

ওখানে শিক্ষকরাও বিভক্ত, শিক্ষার্থীরাও বিভক্ত : শাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১০ সেপ্টেম্বর, ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক্ষরাও বিভক্ত, শিক্ষার্থীরাও বিভক্ত।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শাবিতে চলমান উপাচার্যবিরোধী আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, ওখানে শিক্ষকরাও বিভক্ত, শিক্ষার্থীরাও বিভক্ত। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।

অর্থমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী এখন দেশের বাইরে আছেন। তিনি দেশে আসলে এ ব্যাপারে বলবেন।

প্রসঙ্গত, শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার অপসারণের দাবিতে প্রায় পাঁচ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষকদের একটি অংশ।

বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর আরোপতি ভ্যাট প্রত্যাহার করা হবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এজন‌্য বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের বেতন বাড়াতে পারবে না। ভ্যাট বিশ্ববিদ্যালয়কেই দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.