Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পুকুর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি  |  ১৫ নভেম্বর, ২০১৯

সিলেটের বিশ্বনাথে ২৫ থেকে ২৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে লামাকাজির দুর্লভপুর গ্রামের আব্দুল গফুরের বাড়ির পরিত্যক্ত পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন থানা পুলিশের এসআই মিজানুর রহমান। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, কাপড় দিয়ে লাশের বাম পায়ের সাথে বাম হাত বাঁধা অবস্থায় তিনি পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছেন। লাশের কোমরে একটি চাবির ঝুটা পেয়েছেন। সবুজ আর সাদার সংমিশ্রনে কামিজ পরা লাশ অর্ধগলিত হওয়ায় সুরতহাল রিপোর্টে তেমন কিছু না পেলেও তার ধারণা অন্য কোথাও হত্যা করে ওই নারীর লাশ দুর্লভপুরের নির্জন এলাকার পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.