Sylhet Today 24 PRINT

কানাইঘাটে মাষ্টার নূরুল হোসেইন শিক্ষা ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০১৯

সিলেটের কানাইঘাটে মাষ্টার নূরুল হোসেইন শিক্ষা ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুটি কেন্দ্র সুরইঘাট উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ লক্ষীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন খম্পুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, হাজী মামদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খয়ের, বড়বন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলাল উদ্দিন, দক্ষিণ লক্ষীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, নুনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ, হাজী মামদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আব্দুশ শাকুর ট্রাস্ট সচিব বাবুল মাহবুব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.