Sylhet Today 24 PRINT

বড়লেখায় ফ্রি চক্ষু শিবির

বড়লেখা প্রতিনিধি |  ১৬ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বড়লেখা পৌরসভার উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্বাবধানে পৌরসভা মিলনায়তনে এর আয়োজন করা হয়।

শনিবার সকালে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ। কাউন্সিলর কবির আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ডা. নুসরাত মেহজাবিন, দেওয়ান রুহুল আমিন চৌধুরী, আব্দুল মান্নান, মো. মাহমুদুল হাসান, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ।
 
চক্ষু শিবিরে ৬০০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ১০০ জন রোগীকে চোখ অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। ওইসব রোগীদের রবিবার থেকে বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্বাবধানে পর্যায়ক্রমে অপারেশন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.