Sylhet Today 24 PRINT

মদিনা মার্কেটে শতাধিক স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক  |  ১৬ নভেম্বর, ২০১৯

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

মদিনা মার্কেট এলাকায় পরিরিচালিত এই অভিযানের সময় সড়কের উভয় পাশে নির্মিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত উপর নির্মিত স্থাপনাও বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে বেশ কয়েকটি ভ্যান গাড়ি বোলডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.