Sylhet Today 24 PRINT

যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের কমিটিতে কানাইঘাটের খায়ের চৌধুরী

কানাইঘাট প্রতিনিধি  |  ১৬ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস-২০১৯ এর খাদ্য উপ-কমিটির সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি গবেষক, সিলেটের কানাইঘাট উপজেলার সন্তান মোহাম্মাদ খায়ের উদ্দিন চৌধুরী।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম ও সদস্য সচিব হারুন রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে খায়ের চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, যুবলীগের কোন কমিটিতে দায়িত্ব পাওয়া সম্মানের তবে যথাযথ ভাবে সে দায়িত্ব পালন করতে আমি যথাসাধ্য চেষ্টা করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.