Sylhet Today 24 PRINT

ঢাকার বাসা থেকে ফেঞ্চুগঞ্জের মনসুরের মরদেহ উদ্ধার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ১৭ নভেম্বর, ২০১৯

অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিবিউনের সাব এডিটর সাংবাদিক মনসুর আলী (৩৩) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

মনসুরের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কঠালপুর উত্তরপাড়ায়।

খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, শনিবার সন্ধ্যায় সাড়া না পেয়ে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হচ্ছে।

মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে ছিলেন।

তার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের পক্ষ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.