Sylhet Today 24 PRINT

টুকেরবাজারে আগুন, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০১৯

সিলেটের শহরতলী টুকেরবাবারে আগুন লেগে অন্তত সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি

স্থানীয় সূত্রে জানা যায়,  রোববার দুপুরে এলাকার একটি তুলার গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সে আগুন দ্রুত সময়ের মধ্যে পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। এসময় সেই তুলার গোডাউনের পাশের মোট সাতটি দোকান পুড়ে যায়। দোকানগুলো সেমিপাকা হওয়ায় খুব দ্রুত সময়ের মধ্যে আগুনে দোকানের মালামাল পুড়ে  যায় বলে  প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা হুমায়ূন কার্নাইন সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, সিলেট ফায়ার সার্ভিস ষ্টেশনের মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় ঘন্টাখানিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগার ঘটনাটি ঘটেছে জানিয়ে তিনি জানান, আগুনে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং মোট ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.