Sylhet Today 24 PRINT

বন ধ্বংস ও আদিবাসী উচ্ছেদ ঠেকাতে সোচ্চার হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক |  ১১ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর উদ্যোগে নগরীর চাঁদনীঘাটে ‘শ্রীমঙ্গলের আসলাম (নাহার-১) পুঞ্জি ও কাইলিন (নাহার-২) পুঞ্জি এবং কুলাউড়ার ঝিমাইপুঞ্জির বন ধ্বংস ও আদিবাসী উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে’ এক জনসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে এ জনসভা শুরু হয়। জনসভায় বক্তারা বন ধ্বংস ও আদিবাসী উচ্ছেদ ঠেকাতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বাপা’র সহসভাপতি রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া এ জনসভায় এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন খুশী কবির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস, বাপা'র সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, বেলা'র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, শরীফ জামিল, অভিনেতা হাসান মাসুদ ও শাবি শিক্ষক একেএম মাজহার।

এছাড়াও জনসভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আদিবাসী নেতৃবৃন্দসহ বিভিন্ন পরিবেশবাদী, আদিবাসী সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.