Sylhet Today 24 PRINT

ভাটেরায় কুশিয়ারা ট্রেনের ইঞ্জিন বিকল

কূলাউড়া প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৯

সিলেটে ফের দুর্ঘটনার শিকার হয়েছে ট্রেন। সোমবার রাতে সিলেট থেকে আখাউড়াগামী কুশিয়ারা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ কিছুক্ষণ বন্ধ ছিলো। তবে পড়ে দুর্ঘটনা কবলিত ট্রেনটি বরমচালে নিয়ে গিয়ে ট্রেন চলাছর স্বাভাবিক করা হয়।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের টিআইসি নুরুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়ার ভাটেরা স্টেশনে কুশিয়ারা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.