Sylhet Today 24 PRINT

সিলেটে ‘সঞ্জীব স্মরণ’ মঙ্গলবার সন্ধ্যায়

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৯

সঞ্জীব চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আয়োজিত হতে যাচ্ছে ‘সঞ্জীব স্মরণ ২০১৯’।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ক্বিন ব্রিজ সংলগ্ন আলী আমজাদের ঘড়িঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

২০০৭ সালের ১৯ নভেম্বর সবাইকে ছেড়ে চলে যান গানের মাস্তান সঞ্জীব চৌধুরী। এরপর প্রতিবছর প্রয়াণ দিবস উপলক্ষে সিলেটে নানা আয়োজনে স্মরণ করা হয় তাকে।

এবার সিলেটের সংস্কৃতি কর্মীরা সম্মিলিতভাবে 'হৃদয়পুরবাসী’ ব্যানারে স্মরণ করবেন শিল্পী সঞ্জীব চৌধুরীকে। ‘হৃদয়পুরবাসী’র এই আয়োজনে সকল শিল্পমনা মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.