Sylhet Today 24 PRINT

ছাতকে বেশি দামে লবণ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে বেশি দামে লবণ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

তিনি জানান, সন্ধ্যায় ছাতক বাজারে বেশি দামে লবণ বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে আলী ট্রেডার্সকে ১০ হাজার ও নিতাই স্টোরকে ১০ হাজার টাকা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এ অর্থ দণ্ড প্রদান করা হয়।

বাজারে লবণের ঘাটতি নেই। গুজবে কান দিয়ে বেশি দামে লবণ কিনবেন না। বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.