Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে লবণ নিয়ে গুজব ঠেকাতে মাইকিং

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০১৯

পুরো সিলেট বিভাগের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও ছড়িয়ে পড়েছে লবণের দাম বেড়ে যাওয়ার গুজব। ফলে ক্রেতাদের মধ্যেও লবণ কেনার হুলস্থূল পড়ে গেছে গেছে।

এদিকে, গুজব প্রতিরোধে উপজেলা শহরে মাইকিং করছে উপজেলা প্রশাসন। এই গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে মাইকিং করে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন, আমরা এরই মধ্যে গুজবের বিরুদ্ধে মাইকিং বের করিয়েছি। যারা এই গুজবের ছড়াচ্ছে তাদের খুঁজে বের করার জন্য আমরা কাজ করছি। তাছাড়া আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গল থানাকে নিয়ে বাজারে অভিযানে বেড়িয়েছি। হঠাৎ করে এরকম দাম বাড়বে না। এই গুজবে কেউ কান দিবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.