Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিল জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ৫৫ বিজিবির আওতাধীন তেলিয়াপাড়া বিওপির হাবিলদার বোরহান উদ্দিন নেতৃত্বে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে তেলিয়াপাড়া বাজার এলাকা থেকে এ ফেন্সিডিল জব্দ করেন।

৫৫ বিজিবির অধিনায়ক জাহিদুর রশিদ পিএসসি জানান, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ৩৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.