Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে রাস্তা দখলে মরিয়া ভূমিখেকো চক্র

জৈন্তাপুর প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০১৯

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হেমু ভাটপাড়া গ্রামের ৩০/৩৫টি পরিবারের চলাচলের রাস্তা দখল করে নেয়ার পায়তারা করছে স্থানীয় একটি ভূমিখেকো চক্র। গ্রামের মধ্যদিয়ে ব্রিটিশ আমলের সংযোগ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাঁশের বেড়াসহ ময়লা আবর্জনা ফেলে দেয়ায় বসবাসকারী ৩০/৩৫টি পরিবারের জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার হেমু ভাটপাড়া গ্রামের মধ্য দিয়ে ফারুকের দোকান হইতে উত্তরপূর্ব দিকে গোলের ঘাট কালা মিয়ার পুকুর পর্যন্ত একটি রাস্তা রয়েছে। যে রাস্তা দিয়ে ব্রিটিশ আমল হইতে নিয়মিত স্কুল, মাদ্রাসা, মসজিদগামী জনসাধারণ ও গ্রামের গবাদিপশুর চলাচল। সরকারের কাবিখা ও এলাকার উন্নয়ন ফান্ড হইতে কয়েকবার এই রাস্তার সংস্কারও হয়েছে।

সম্প্রতি কিছু ভূমিখেকো চক্র রাস্তাটি দখল নেয়ার পায়তারা চালাচ্ছে। এবং রাস্তার মধ্যে পাকার পিলার পুতে রাখে এবং ময়লা আবর্জনা ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিছুদিন আগে এলাকাবাসী রাস্তার উন্নয়ন কাজে গেলে ভূমিখেকো চক্র এতে বাধা দেয়। এনিয়ে এলাকাবাসী দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান করতে পারেননি।

গত ১২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার জৈন্তাপুর বরাবরে একটি দরখাস্ত দাখিল করেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম বলেন, বিষয়টি আমি সহকারী কমিশনার (ভূমি) জৈন্তাপুরকে অবগত করেছি তিনি বিষয়টি সরেজমিন দেখবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.