সিলেটটুডে ডেস্ক | ১২ সেপ্টেম্বর, ২০১৫
সিলেট সুনামগঞ্জ সড়কে উন্নত বাস সার্ভিস চালু, সিলেট বিশ্বম্ভরপুর তাহিরপুর সড়ক সংস্কার করে ঈদের আগে বাস সার্ভিস চালু ও সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতুতে যান চলাচলে বাধা দানের প্রতিবাদে শুক্রবার বিকাল ৪ টায় পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা আসন্ন ঈদের আগেই আব্দুজ জহুর সেতুর উপর গণ পরিবহন চলাচলে সকল বাধা দূর করার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে আব্দুজ জহুর সেতু হতে তাহিরপুর পর্যন্ত সড়কটি পুরোপুরি গাড়ি চলাচলের উপযুক্ত করে তুলতে রাস্তাটি সংস্কার করে সিলেট থেকে তাহিরপুর পর্যন্ত বাস সার্ভিস চালুর পক্ষে বক্তারা যুক্তি তুলে ধরেন।
বক্তারা ক্ষোভ জানিয়ে বলেন, দেশের সবচেয়ে নিকৃষ্ট বাস চলছে সিলেট-সুনামগঞ্জ সড়কে। অবিলম্বে এই সড়কে উন্নত বাস চালু করতে হবে। তারা বলেন, আমরা বাস মালিক-শ্রমিক সহ কোন গোষ্টির কাছে জিম্মি থাকতে চাই না।
সুনামগঞ্জ সমিতি, সিলেট এর সভাপতি এ্যাডভোকেট মো: রাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার পরিচালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমিতি, সিলেট এর সাবেক সভাপতি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, ছাতক সমিতি সিলেট এর সভাপতি আব্দুল ওয়াহিদ কনা মিয়া, বিশ্বম্ভরপুর সমিতি সিলেট এর আহবায়ক শাহ মো: হারুনুর রশিদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, তাহিরপুর সমিতি সিলেট এর উপদেষ্টা অধ্যাপক অরুণ চন্দ্র পাল, আব্দুল হাই মাষ্টার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সিনিয়র সহ সভাপতি গোলাম আজাদ, সাধারন সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান এম আবুল হোসেন, বিশ্বম্ভরপুর সমিতি, সিলেট এর সদস্য সচিব প্রভাষক জামাল হোসেন, ছাতক সমিতি সিলেট এর সাধারন সম্পাদক আফজাল হোসেন, মধ্যনগর সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক সাইদুল হাসান চৌধুরী খোকন, তাহিরপুর সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক রজত ভুষণ সরকার, হাওর পাারের ধামাইল এর সাধারণ সম্পাদক বিমান তালুকদার, জগন্নাথপুর যুব ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দুলাল আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আহমদ আলী, তাহিরপুর সমিতি, সিলেট এর সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন আকঞ্জি , রিজিওনাল কো-অপারেটিভ এসোসিয়েশন ট্যাকেরঘাটের উপদেষ্টা সজিব আহমদ সজল, সভাপতি ওয়াহিদুল হক , সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা বিপ্রেশ রায়, মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদ , সিলেট এর সভাপতি নন্দন , তাহিরপুর এসোসিয়েশন শাবিপ্রবি এর সভাপতি হুসাইন আহমদ, স্বপ্নচুড়া বাদাঘাট এর আহবায়ক সরওয়ার আহমদ , বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান , সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত সরকার , আলী আহসান হাবীব , শাহআলম আমতৈল প্রলয় শিখা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ফরহাদ উদ্দিন ফারুক, ইয়াং ব্রাদার্স স্পোটিং ক্লাব এর সভাপতি রফিক উদ্দিন তালুকদার, যাদুকাটা সোশাল ও কালচারারল এসোসিয়েশন এর মাহমুদুল হাসান তারেক, নারজেল প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেট্রপলিটন পুলিশ এর সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, এম,সি কলেজের সহকারী অধ্যাপক প্রতাপ চৌধুর, বিশিষ্ট ব্যাংকার জ্যোতিলাল গোস্বামী, সলিল রায় প্রমূখ। মানববন্ধনে বেশ কয়েকটি সংগঠন নিজ নিজ ব্যানার সহ উপস্থিত হয়।