জৈন্তাপুর প্রতিনিধি | ২১ নভেম্বর, ২০১৯
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে পৃথক পৃথক অভিযানে ১০টি গরু, ৭টি মহিষ আটক করেছে ৪৮ বিজিবি ও ১৯ বিজিবি।
বুধবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮বিজিবি ডিবির হাওর বিশেষ ক্যাম্প অভিযান পরিচালনা করে ২টি গরু এবং ২টি মহিষ আটক করে। অপরদিকে জৈন্তাপুর ক্যাম্প অভিযান পরিচালনা করে ৮টি গরু এবং ৫টি মহিষ আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চোরাকারবারি দলের সদস্যরা ডিবির হাওর আসামপাড়া এলাকার আতাউর মিয়ার বাগানবাড়ী (১২৮৫, ১২৮৬ আর্ন্তজাতিক পিলার) দিয়ে প্রতিদিন ভারত হতে চোরাই পথে গরু, মহিষ, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, নিম্ন চা-পাতা, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের সিগারেট, হরলিক্স সহ মাদকদ্রব্য অবৈধ ভাবে বাংলাদেশে নিয়ে আসছে।
এলাকাবাসী আরও জানান দীর্ঘ দিন হতে তাদের ফসলী জমির কাঁচাপাকা ধান, সবজি বাগান, বৃক্ষরাজি নষ্ট করেছে চোরাকারবারি দলের সদস্যরা। তারা আরও বলেন বিষয়টি সীমান্তরক্ষী বাহিনীকে অবহিত করলেও তারা কর্ণপাত করছে না।
এ বিষয়ে ডিবির হাওর ক্যাম্পের কমান্ডার জানান, সংবাদ পেয়ে আমরা অভিযান করে ২টি গরু ও ২টি মহিষ আটক করেছি। অপরদিকে জৈন্তাপুর ক্যাম্পের কমান্ডার ৮টি গরু ও ৫টি মহিষ আটকের বিষয় নিশ্চিত করেন।
১৯ বিজিবি’র সিও আবু সাঈদ জানান, বিজিবি’র সদস্যরা সীমান্ত চোরাচালান বন্ধে অভিযান অব্যাহৃত রেখেছে। তারই ধারাবাহিকতায় গরু ও মহিষ আটক করা হয়েছে।