Sylhet Today 24 PRINT

নগরীর পশ্চিম পাঠানটুলা থেকে অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০১৯

সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (২০ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এসএমপির জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা আসামিরর ভাড়া বাসার সামনে থেকে সুনামগঞ্জের ছাতক থানার ওয়ারেন্টভুক্ত অস্ত্র  আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় অভিযুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামীর নাম ও ঠিকানা- আবুল হাসনাত (৪৫), পিতা- আ. লতিফ, সাং- বাদেঝিগলী, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।

গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.