Sylhet Today 24 PRINT

হিরন মাহমুদ নিপুকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০১৯

র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছে পুৃলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর বালুচর এলাকার এক ভবন থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, নিপুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ ৬ টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.