Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার২১

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জানুয়ারী, ২০১৫

হবিগঞ্জের ৯ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২১ আসামিকে গ্রেফতার করেছে।

শনিবার দিনগত রাত ১২টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত ১৯ জন ও নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.