মাধবপুর প্রতিনিধি | ২২ নভেম্বর, ২০১৯
হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস লাগিয়ে আজিজুল ইসলাম নামে নবম শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধমঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সকলের অগোচরে ঘরের ভিতর ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।