Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ যুব সংঘের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০১৯

ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব সংঘের দুই দিনব্যাপি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ নভেম্বর) দুদিন ব্যাপি এই পরীক্ষা উপজেলা ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার পাচঁটি ইউনিয়ন থেকে মোট ১৩টি স্কুল ও একটি মাদ্রাসার ছাত্রছাত্রী অংশ নেয়।

শুধুমাত্র সপ্তম শ্রেণীর পাচঁটি ক্যাটাগরিতে এই বৃত্তি অনুষ্ঠিত হয়। এতে মোট ২০৮ জন ছাত্রছাত্রী অংশ নেয়। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন ছাত্রছাত্রীরা।

বৃত্তি পরীক্ষা হল পরিদর্শন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এএসএম জাহিদুর রহমান, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, ফরিজা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান, এনজএিফএফ স্কুলের সাবেক শিক্ষক বেলায়েত হোসেন, সমাজকর্মী সৈয়দ তায়েফুজ্জামান সাংবাদিক শহীদ আহমদ জুলহান চৌধুরী।

যুব সংঘের অন্যান্যর মধ্যে হল পরিদর্শন করেন ক্রীড়া সম্পাদক এম জে জাবেদ, দপ্তর সম্পাদক কামাল আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ শামসুল আলম বাচ্চু, সদস্য শেখ মিঠু।

বৃত্তি কমিটির আহ্বায়ক সৈয়দ নুরুজ্জামান ও সদস্য সচিব শংকর চন্দ্র দেবনাথ।

দুদিন ব্যাপি পরীক্ষার প্রথম দিন বিষয় ছিল বাংলা ও ইংরেজি দ্বিতীয় দিন গণিত ও বিজ্ঞান। পরীক্ষা সকাল ১০:৩০ হতে শুরু হয়ে দুপুর ১:৩০ শেষ হয়। এতে ২০৮ জন পরীক্ষার্থী অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.