Sylhet Today 24 PRINT

জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলি থেকে ইয়াবাসহ দুই যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট নগরীর জিন্দাবাজার থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক ও শাহপরান এলাকা থেকে গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। শুক্রবার রাত ১০টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলির মুখ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সিলেটের জকিগঞ্জ থানার কলাছড়া গ্রামের কবির আহম্মদের ছেলে হোসেন আহম্মদ রানা (২৪) ও মৌলভীবাজার জেলার সদর থানার কুইসাক গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শ্যামল আহম্মেদ (২৬)।

এদিকে পৃথক একটি অভিযান শাহপরান থানার আল বোরাক হাউজিং এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩০ পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাবসূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে এএসপি পংকজ কুমার দে’র নেতৃত্বে শুক্রবার রাত ১০টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলির মুখে অভিযান চালানো হয়। এসময় ২শ‘ পিস ইয়াবাসহ এই ২ যুবককে আটক করা হয়।

ইয়াবাসহ দুই যুবক আটক গাঁজা উদ্ধারের খবর নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.