ডেস্ক রিপোর্ট | ১২ সেপ্টেম্বর, ২০১৫
বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সাধারন সম্পাদক মোঃ আমজাদ আলী খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০টায় ডাকঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে ও সম্পাদক বাবু দুলন রঞ্জন দেব’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
প্রধান বক্তা জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। সহ সভাপতি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক আজাদুর রহমান আজাদ, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার সাধারন সম্পাদক শামীম রশিদ চৌধুরী সহ ডাকঘর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।