Sylhet Today 24 PRINT

নগরীতে পুলিশের অভিযানে আটক দুই

নিজস্ব প্রতিবেদক |  ২৪ নভেম্বর, ২০১৯

নগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ও রাতে পুলিশের পৃথক অভিযানে এই দুইজন আটক হন।

আটককৃতরা হলেন, নগরীর ঘাসিটুলা এলাকার মোস্তাক হাজীর কলোনির শরকুম আলীর পুত্র মনির হোসেন (১৮) ও নগরীর আখালিয়ার নেহারীপাড়া এলাকার আব্দুল শহিদের পুত্র জুবায়ের আহমেদ (৩২)।

রোববার (২৩ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এসএমপি।

মহানগর পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে সাড়ে নয়টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞার নির্দেশে লামাবাজার পুলিশ ফাঁড়ীর উপ পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া নগরীর নবাব রোড এলাকা হতে স্থানীয়দের সহযোগিতায় একটি চাকুসহ ছিনতাইকারী মনির হোসেন (১৮) কে আটক করেন। পরে আটককৃতর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পৃথক আরেক অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. আকবর হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে নগর ভবনের সামনে থেকে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চকলেটসহ পণ্য জুবায়ের আহমেদ (৩২) কে আটক করা হয়। পরে আটককৃতর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.