Sylhet Today 24 PRINT

পীর মহল্লা শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট |  ১২ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট জেলা অটো রিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন দরগা শাখা অন্তর্ভুক্ত ৭০৭ এর হাউজিং এষ্টেট এলাকার পশ্চিম পীর মহল্লা আি লক কমিটির নির্বাচন আজ ১২ সেপ্টেম্বর একশ শ্রমিক ভোটারদের মধ্যে সুস্থভাবে সম্পর্ণ হয়েছে।

সভাপিত পদে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হোসেন আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাচ্চু মিয়া ৩৩ ভোট পেয়েছেন। সহ সভাপতি হিসেবে ৩৫ ভোটে বিজয়ী হয়েছেন আমুর আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল আহমদ ৩৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন আলী হায়দার, সহ-সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন মো: আব্দুল কাদির, কোষাদক্ষ হিসেবে বিজয়ী হয়েছেন রেজাউল করিম, সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন এবারক, নজরুল, হুমায়ুন।

নিবার্চন শেষে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ৭নং ওয়ার্ড কাউন্সিলর অফিস কক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক সুব্রত-পুরকাস্থ। ৭নং ওয়ার্ড কাউন্সিলার ও সিলেট মহানগর শাখার আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমীর হোসেন জুয়েল, মাজহরুল ইসলাম সুমন, শেখ মানিক, মুজিব মালদার, শাহনুর হুসোন, সোয়েদ, লিটন, জসিম, মিনু, জাবেদ, আলী আব্দুর রহিম, কাদির, জামাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.