ছাতক প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০১৯
সুনামগঞ্জের ছাতকে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে গ্রামীণ সবজি ভান্ডারকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৪নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
সন্ধ্যায় জাউয়া বাজারে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল বাজার মনিটরিংয়ে গেলে গ্রামীণ সবজি ভান্ডারকে কম দামে ক্রয়কৃত পেয়াজ সাধারণ ক্রেতাদের কাছে দ্বিগুণ দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়। এসময় তিনি জানান, উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিং করা হবে যাতে করে সাধারণ মানুষ সঠিক দামে পেয়াজ কিনতে পারে।